
ঢাকা,২৪ অক্টোবর- কোনো মামলায় গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় দূতাবাস।
পোস্টে দূতাবাস জানায়, কেউ গ্রেফতার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য হিসেবেও বিবেচনা করা হতে পারে।
এর আগে আরেকটি পোস্টে দূতাবাস জানিয়েছিল, বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় পর্যটন, অবকাশযাপন বা ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়ার মতো কাজের অনুমতি পাওয়া যেতে পারে।
এস এম/ ২৪ অক্টোবর ২০২৬








Be First to Comment