Press "Enter" to skip to content

বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০

নাটোর, ১২ জানুয়ারি – নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাক ড্রাইভার আবু মুসা ও আসাদুল নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ও পুলিশ জানায়, বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরের দিকে আসা একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। তবে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আবু মুসার মৃত্যু হয়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এছাড়া এ দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ জানুয়ারি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.