Press "Enter" to skip to content

চৌমুহনী বাজারে অর্ধশত দোকান পুড়ে ছাই, ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নোয়াখালী, ২৮ জানুয়ারি – নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে চাপরাশিরহাট পশ্চিম বাজার মাদ্রাসা সংলগ্ন এলাকায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। এতে কসমেটিকস, জুতা, সেলুন, চা-দোকান, দধি দোকানসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ভাসানচরে রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে বিআরডিবি

প্রত্যক্ষদর্শীদের ধারণা, দধি দোকানে হাই ভোল্টেজের লাইট দিয়ে দধিতে তাপ দেওয়ার সময় অতিরিক্ত গরমে কাগজ পুড়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর শুনে মধ্যরাতে অনেকে বাজারে ছুটে আসেন এবং নিজের সম্বলটুকু হারিয়ে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৮ জানুয়ারি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.