Press "Enter" to skip to content

মুগদা মেডিকেলে আগুন!

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের পাঁচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন আহত হবার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৯ জন হাসপাতালের কর্মী আর দুইজন রোগীর স্বজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাড়ে ১২ টার দিকে খালি কোভিড আইসিইউতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভেঙে পড়ে জানালার কাচ, চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে কীভাবে সেই বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.