Press "Enter" to skip to content

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত

টাঙ্গাইল, ১৬ জানুয়ারি – টাঙ্গাইলের সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ৫ লাখ টাকা চাঁদা দাবি স্বেচ্ছাসেবক লীগ নেতার

আহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার মো. ইকবাল হোসেন, রংপুরের ফাইসাতলা এলাকার জাহাঙ্গীরের ছেলে মো. জাহিদ, মোছা. পূরবী, দিনাজপুরের পার্বতীপুর এলাকার মো. আব্দুল্লাহ, মোছা. মেরিনা, বগুড়া এলাকার মো. হাবিবুর, দিনাজপুরের মো. মুন্নাফ, লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার ওবায়দুর রহমান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার মোছা. সুরাইয়া আক্তার, নীলফামারী মৌজাগংগা এলাকার মো. সংসের আলী, সৈয়দপুর হরিপাড়া এলাকার মো. খলিল, বগুড়ার গাবতলির পাচগাইয়া এলাকার তানজিলা বেগম ও মোছা. শিউলি বেগম। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার রেজাউল করিম জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। রাত ৩টার দিকে ভাতকুড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ১৩ বাসযাত্রী আহত হয়েছেন।

সূত্র : যুগান্তর
এন এ/ ১৬ জানুয়ারি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.