Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, ২ নম্বর নৌ সংকেত জারি – GBTnews Bangla Press "Enter" to skip to content

তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, ২ নম্বর নৌ সংকেত জারি



ঢাকা, ২০ এপ্রিল – দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানায় যে রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার কিছু স্থানে সকাল ১১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে যে রংপুর জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাত হতে পারে।

বজ্রপাতের শব্দ শোনা গেলে তা বিপদের লক্ষণ হিসেবে গণ্য করার পরামর্শ দেওয়া হয়েছে। সুরক্ষার জন্য বজ্রপাতের সর্বশেষ শব্দ শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.