Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করছে সরকার – GBTnews Bangla Press "Enter" to skip to content

ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করছে সরকার



ঢাকা, ৬ এপ্রিল – ক্ষুদ্র কৃষকদের সহায়তায় সরকার কৃষিঋণ মওকুফ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে।

সোমবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য মো. মোশাররফ হোসেনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, কৃষকদের পুরোপুরি সুদমুক্ত ঋণ দেওয়ার কোনো সিদ্ধান্ত বর্তমানে সরকারের নেই। তবে সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাজেটে ইতিমধ্যে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে সারা দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক সরাসরি উপকৃত হবেন।

কৃষকদের সহায়তায় চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লি ঋণ নীতি এবং কর্মসূচির আওতায় সহজ শর্তে ও তুলনামূলক কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গম ও ভুট্টা উৎপাদন বাড়াতে ২০২২ সালের ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক ১ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করেছে। এই স্কিমটি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এবং এর আওতায় কৃষকরা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

পাশাপাশি ডাল, তেলবীজ ও মসলাজাতীয় আমদানি বিকল্প ফসল উৎপাদনে উৎসাহ দিতেও ৪ শতাংশ হারে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদ বাবদ ভর্তুকি দিচ্ছে।

এসব বহুমুখী উদ্যোগের মাধ্যমে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.