Press "Enter" to skip to content

নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী, ২৮ মার্চ – নির্ধারিত বাস ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সার্ভিসের একটি বাসের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাত ১০টার পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান।

জানা যায় চৌরাস্তা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী প্রতি নির্ধারিত ভাড়া ৩৫০ টাকা হলেও বাসে আদায় করা হচ্ছিল ৫০০ টাকা। বিকালে বিষয়টি এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নজরে আনেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বাস কাউন্টারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ঘটনাস্থলেই সংশ্লিষ্ট সুপারভাইজারকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান গণপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে। বাড়তি ভাড়ার সত্যতা পেয়েই এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ২৮ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.