Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা, যাত্রী সংকটে গণপরিবহন – GBTnews Bangla Press "Enter" to skip to content

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা, যাত্রী সংকটে গণপরিবহন

ঢাকা, ২২ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা এবং শান্ত রূপ ধারণ করেছে। পাড়া মহল্লায় মানুষের চিরচেনা কোলাহল নেই বললেই চলে। শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর গুলিস্তান, পল্টন, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরের মতো ব্যস্ততম এলাকাগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শহরের প্রতিটি এলাকা এখন একেবারেই নীরব।

চিরচেনা যানজট, হট্টগোল আর ধুলোবালুর শহর ঢাকা যেন হঠাৎ করেই এক শান্ত ও কোলাহলমুক্ত রূপ পেয়েছে। বাড্ডা এলাকার স্থানীয় বাসিন্দা মারুফ ছালেক জানান যে রাস্তায় তেমন লোকজন নেই বললেই চলে। যারা ঈদের ছুটিতে ঢাকায় রয়ে গেছেন, তারা নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। অন্যদিকে, মোহাম্মদপুর এলাকার অটোরিকশা চালক হাসান আলী জানান, ঈদের দিন রাস্তায় অনেক মানুষের চলাচল থাকলেও আজ তা অনেকটাই কমে গেছে। ভাড়া কমিয়ে চাইলেও পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। পল্টন এলাকায় আকাশ পরিবহনের চালক মজিদ প্রামাণিকও একই রকম অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, রাস্তায় একদমই যাত্রী নেই। দীর্ঘ সময় একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পরও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না। সকালে মাত্র কয়েকজন যাত্রী নিয়ে তাকে বাস ছাড়তে হয়েছে।

এস এম/ ২২ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.