Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: দ্রুত উদ্ধারে প্রশাসনের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ – GBTnews Bangla Press "Enter" to skip to content

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: দ্রুত উদ্ধারে প্রশাসনের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ

বগুড়া, ১৯ মার্চ – ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করা এবং যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আলমদীঘিতে পৌঁছালে এর ৯টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিজের পূর্বতন নির্বাচনী এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসনটি ছেড়ে দেন।

এস এম/ ১৯ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.