Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
হাদি হত্যাকাণ্ড: ভারতে আটক আসামিদের ফেরানোর দাবি পরিবারের – GBTnews Bangla Press "Enter" to skip to content

হাদি হত্যাকাণ্ড: ভারতে আটক আসামিদের ফেরানোর দাবি পরিবারের

ঝালকাঠি, ৯ মার্চ – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও আদালতে গ্রহণযোগ্য অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। এতে গভীর ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। একইসঙ্গে ভারতে গ্রেফতার হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।

সোমবার দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের বোন মাসুমা হাদি এসব দাবি তুলে ধরেন। তিনি প্রশ্ন রেখে বলেন প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনার পর শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীর কীভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল তা এখনো একটি বড় রহস্য।

পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা অর্থের জোগানদাতা এবং আসামিদের পালিয়ে যেতে সহায়তাকারীদেরও চিহ্নিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় আন্তর্জাতিকভাবে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া উচিত।

হাদির পরিবারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় দায়সারা কোনো অভিযোগপত্র দেওয়া হলে পরিবার ও সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করবে। বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের টালবাহানা করা হলে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।

এছাড়া শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এনএন/ ৯ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.