Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কাতারে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের – GBTnews Bangla Press "Enter" to skip to content

কাতারে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তেহরানসহ বিভিন্ন স্থানে হামলার প্রেক্ষিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা পদক্ষেপের খবর পাওয়া গেছে। বিশেষ করে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিসহ সৌদি আরবের রিয়াদ, কুয়েত, বাহরাইন ও আবুধাবিতে হামলার আশঙ্কার কথা উঠে এসেছে।

এমন পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়। নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে এবং খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিপদ না কাটা পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থানের ওপর জোর দেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সবাইকে কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জার ও নগদ টাকা হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কাতারের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘাত সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, কারণ এটি কাতারের প্রচলিত আইনের পরিপন্থী। যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৪ ৩৩৬৬২০০০) অথবা ইমেইলে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.