Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সার্ককে শক্তিশালী করতে বাংলাদেশ সক্রিয় উদ্যোগ নিতে প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী – GBTnews Bangla Press "Enter" to skip to content

সার্ককে শক্তিশালী করতে বাংলাদেশ সক্রিয় উদ্যোগ নিতে প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের পুনরুজ্জীবনে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংস্থাটিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বাংলাদেশ সক্রিয় উদ্যোগ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পররাষ্ট্রমন্ত্রী সার্ক সনদে উল্লিখিত নীতিমালা মেনে চলার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। নীতিগুলোর মধ্যে রয়েছে সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা।

পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করেন যে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি সর্বপ্রথম বাংলাদেশই প্রস্তাব করেছিল। ১৯৮০র দশকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই উদ্যোগ গ্রহণ করেছিলেন যার মূল লক্ষ্য ছিল জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়ন ও আঞ্চলিক আত্মনির্ভরতা জোরদার করা। বাংলাদেশ সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ১৯৮৫ সালে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল এবং পরবর্তীতে ১৯৯৩ ও ২০০৫ সালেও শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে সংস্থাটি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, শক্তি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.