Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ বাংলাদেশের – GBTnews Bangla Press "Enter" to skip to content

আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ বাংলাদেশের

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম ভিসা পুনরায় চালু করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অনুরোধ জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শ্রম ভিসা চালুর পাশাপাশি ব্যবসায়িক ও ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে দুই দেশের সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষরের আলোচনা ত্বরান্বিত করা এবং জ্বালানি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.