Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ভারতে আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ, উপস্থিত ছিলেন দ্রৌপদী মুর্মু – GBTnews Bangla Press "Enter" to skip to content

ভারতে আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ, উপস্থিত ছিলেন দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি – ভারতে আয়োজিত এক বিশাল আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের নৌবাহিনী। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বুধবার এই বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ প্রেরণ করে যা গত ১৬ ফেব্রুয়ারি সোমবার ভারতে পৌঁছায়।

বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ মোট ৭০টি দেশ তাদের যুদ্ধজাহাজ নিয়ে এই মহড়ায় যোগ দেয়। মহড়ায় ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট কেআরআই বুং তোমো ৩৫৭ এবং আরব আমিরাতের যুদ্ধজাহাজ আল ইমারাত অংশ নেয়। অন্যদিকে স্বাগতিক ভারতের প্রতিনিধিত্ব করে আইএনএস বিক্রান্ত।

মহড়া শুরুর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন এই আয়োজন সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা ও ঐক্যের প্রতীক। তিনি উল্লেখ করেন যে ভিন্ন ভিন্ন পতাকাবাহী জাহাজগুলো ঐক্যের চেতনাকেই তুলে ধরছে।

এবারের মহড়ার মূল প্রতিপাদ্য হলো সামুদ্রিক ঐক্য। সম্মিলিত নৌবাহিনীর সংকল্প যেকোনো বাধা অতিক্রম করতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক সমুদ্র নীতি প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে রাষ্ট্রপতি জানান সমুদ্রে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। ভারত বিশ্ব পরিবার নীতিতে বিশ্বাসী এবং এর মাধ্যমেই সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.