Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ত্রয়োদশ সংসদ নির্বাচন: সরকার গঠনে বিএনপি, বিরোধী জোটে ‘ছায়া মন্ত্রিসভা’র ইঙ্গিত – GBTnews Bangla Press "Enter" to skip to content

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সরকার গঠনে বিএনপি, বিরোধী জোটে ‘ছায়া মন্ত্রিসভা’র ইঙ্গিত

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। নির্বাচনে দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে এবং জোটবদ্ধভাবে তাদের মোট আসন সংখ্যা ২১২টি।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে যার মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি আসন নিশ্চিত করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে ৬টি আসন। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এবার নতুন গণতান্ত্রিক চর্চার সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ১১ দলীয় বিরোধী জোট ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করার পরিকল্পনা করছে বলে জোটের শীর্ষ নেতাদের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের গঠিত একটি বিকল্প কাঠামো যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী দায়িত্ব পালন করেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি ও কার্যক্রম পর্যালোচনা করে গঠনমূলক সমালোচনা এবং বিকল্প প্রস্তাব তুলে ধরেন যা যুক্তরাজ্যভিত্তিক ওয়েস্টমিনিস্টার ধারার গণতন্ত্রে বহুল প্রচলিত। বাংলাদেশের সংবিধানে ছায়া মন্ত্রিসভার সুনির্দিষ্ট বিধান না থাকলেও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এটি চালু করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে সংসদীয় সংস্কৃতি প্রাতিষ্ঠানিক ও অংশগ্রহণমূলক হলে এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.