Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’ চালু – GBTnews Bangla Press "Enter" to skip to content

প্রবাসীদের জন্য ‘শুভেচ্ছা’ অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’ চালু

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – প্রবাসীদের সঙ্গে যোগাযোগ নিবিড় করা, দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে ‘শুভেচ্ছা’ নামের একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

একই সঙ্গে দেশের যাতায়াত ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং টিকিট কেনাকাটায় অনিয়ম রোধে ‘দ্রুত টিকিট’ নামক একটি কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারিত তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। নতুন চালু হওয়া ‘শুভেচ্ছা’ অ্যাপ ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিরা শতাধিক সরকারি ও নাগরিক সেবা অত্যন্ত সহজে গ্রহণ করতে পারবেন। অন্যদিকে, ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্মটি বাস, রেল ও বিমানের টিকিট কেনাকাটায় স্বচ্ছতা আনয়ন করবে। বিশেষ করে ঈদ বা উৎসবের মৌসুমে টিকিট নিয়ে যাত্রীদের যে ভোগান্তি ও কালোবাজারির শিকার হতে হয়, তা নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্ল্যাটফর্ম দুটি চালুর বিষয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নাগরিকদের ঝামেলাহীন সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি এই উদ্যোগকে একটি ইতিবাচক সূচনা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর নির্দেশনা দেন এবং আশা প্রকাশ করেন যে পরবর্তী নির্বাচিত সরকারও এই জনকল্যাণমূলক ধারা অব্যাহত রাখবে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.