Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, স্থিতিশীল সম্পর্ক জোরদার করতে আগ্রহী ইরান – GBTnews Bangla Press "Enter" to skip to content

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, স্থিতিশীল সম্পর্ক জোরদার করতে আগ্রহী ইরান

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইরানের ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ক্ষমতা ও পারস্পরিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে উভয় দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, স্থিতিশীল সম্পর্ক আরও জোরদার করতে ইরান আগ্রহী।

জলিল রহিমি জাহনাবাদি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ব্যাপক এবং অন্যায় চাপ ও নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। তবে এসব চাপ ইরানকে অগ্রগতির পথে বাধা দিতে পারেনি। আজ ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতা এবং অত্যন্ত দক্ষ ও শিক্ষিত মানবসম্পদকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, চিকিৎসা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ইরান এমন একটি দেশ যা হাজার বছরের সভ্যতা ধারণ করেছে। ইরান বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য ও শিল্পেও অনন্য অবদান রেখেছে। ইরানের সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের মানুষ শত শত বছর ধরে যোগাযোগ ও ভাগাভাগি করছে।

সাখাওয়াত হোসেন বলেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ ও ইরান কূটনৈতিক সম্পর্ক উপভোগ করছে। দুই দেশ বহুপক্ষীয় ফোরামে একযোগে কাজ করছে। আমরা আশা করি, ভবিষ্যতে ইরান শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.