Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি – GBTnews Bangla Press "Enter" to skip to content

একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি

খুলনা, ৭ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা বর্তমানে একটি লড়াইয়ের মধ্যে রয়েছেন। আগামী ১২ তারিখ তারা ব্যালটের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে। তিনি ঘোষণা দেন, জনতার সহায়তায় এই বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে প্রতিরোধ করা হবে।

শনিবার খুলনা ৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থনে ফুলতলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচনের পথ সহজ ছিল না। এটি অর্জনে সহস্র মানুষকে জীবন দিতে হয়েছে এবং অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর তৈরি করা হয়েছিল এবং পুরো দেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল। ২০০৯ সালের লগি বৈঠা থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলন পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং দিনের ভোট রাতে করার নজির সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের রক্তে অর্জিত উল্লেখ করে তিনি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনরায় ব্যালট বাক্স ভরা বা অনিয়মের চেষ্টা করা হলে জনগণের বিদ্রোহ সামলানো কঠিন হবে।

গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, অনেক সাংবাদিক সত্য প্রকাশ করতে চাইলেও মালিকানার চাপে তা পারেন না। নির্দিষ্ট দলের প্রচারণা চালালে গণমাধ্যম তার গ্রহণযোগ্যতা হারায় বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি ডুমুরিয়া ও ফুলতলা এলাকার ভোটারদের টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘদিনের দমন পীড়নে দলের ভেতরে ক্ষোভ থাকলেও জিয়ার আদর্শে বিশ্বাসীদের জন্য তাদের দরজা খোলা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

জনসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.