Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
পাটওয়ারীদের নিয়ে এত ভয় পাওয়ার কারণ কী— প্রশ্ন তুললেন হাসনাত – GBTnews Bangla Press "Enter" to skip to content

পাটওয়ারীদের নিয়ে এত ভয় পাওয়ার কারণ কী— প্রশ্ন তুললেন হাসনাত

ঢাকা, ২৭ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু হতে পারে না, তারা জনগণের হকের ব্যাপারে কীভাবে ইনসাফ করবে— তা নিয়ে তার শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে তার ভাই নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ছাত্রদল হামলা করেছে। তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী ফ্যাসিবাদবিরোধী সময়ের একজন বিপ্লবী যোদ্ধা। পাটওয়ারীদের নিয়ে এত ভয় পাওয়ার কারণ কী— এমন প্রশ্ন তুলে তিনি লেখেন, বিরোধী মত সহ্য করতে না পেরে এত দ্রুত হামলার পথে নামা কি তাদের পরিকল্পনার অংশ কি না।

তিনি আরও লেখেন, ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে— ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা উপার্জন করা এবং নেতা-কর্মীদের রক্তের ওপর দাঁড়িয়ে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠানো হবে কি না। যারা একজন এমপি প্রার্থীর প্রতিও সহনশীল হতে পারে না, তারা জনগণের ন্যায্য অধিকারের বিষয়ে কীভাবে ইনসাফ করবে— সে প্রশ্নও তোলেন তিনি।

পোস্টের শেষ অংশে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, গুন্ডা-পান্ডা ও লুটেরা-মাফিয়াদের অভিভাবকদের হাতে যেন ভবিষ্যৎ তুলে দেওয়া না হয়। নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করেন, ছাত্র পরিচয়ে কিছু ব্যক্তি, যারা মূলত বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী, তারা শিক্ষার্থীরূপে কলেজে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিচ্ছিল বলেও তিনি জানান।

তিনি আরও জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই এই হামলার ঘটনা ঘটে।

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.