Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬ – GBTnews Bangla Press "Enter" to skip to content

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৬

ঢাকা, ১৬ জানুয়ারি – রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, এ পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও নিহত হয়েছেন। এছাড়া আরও একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। উত্তরার আরেকটি হাসপাতালে দুইজনের মরদেহ রয়েছে এবং সর্বশেষ যে মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, তা জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি রফিক আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির দ্বিতীয় তলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটি বৈদ্যুতিক গোলযোগ অথবা গ্যাস লিকেজের কারণে ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.