Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, কোনো শঙ্কা নেই – GBTnews Bangla Press "Enter" to skip to content

সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, কোনো শঙ্কা নেই

ব্রাহ্মণবাড়িয়া, ১৬ জানুয়ারি – নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.)-এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মো. শফিকুল আলম জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিও সম্পন্ন রয়েছে। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। তাঁর ভাষায়, এখন বলা যায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু অপেক্ষার বিষয়।

গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম। কারণ বিশ্বের যেসব দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার সাধারণত হ্যাঁ বা না—এই দুই পক্ষের একটি নিয়ে অবস্থান নেয়। যেহেতু বর্তমান সরকার সংস্কারের পক্ষে, তাই তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। তিনি বলেন, মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজই হলো গণভোট, যাতে দেশে আবার অপশাসন বা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো শাহি দৈত্য দানবের সৃষ্টি না হয়। এ কারণেই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রেস সচিব আরও বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ার কারণে মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। তবে এবার মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তিনি বলেন, এই সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করবে যে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।

এরপর তিনি মাজার এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.)-এর মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মাজার কমিটির নেতৃবৃন্দ।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.