Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ওসমান হাদি হত্যার ন্যায় বিচার চান স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা – GBTnews Bangla Press "Enter" to skip to content

ওসমান হাদি হত্যার ন্যায় বিচার চান স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা

ঢাকা, ১৬ জানুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। ১৬ জানুয়ারি বিকেল ৪টা ২৩ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন। সেখানে তিনি ন্যায়বিচারকে জাগতিক সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে বলে উল্লেখ করেন।

রাবেয়া ইসলাম সম্পা তাঁর পোস্টে লেখেন, রাষ্ট্রের কাছে তাঁর এবং তাঁর সন্তানের একমাত্র দাবি হলো তাঁর স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। তিনি বলেন, জাগতিক সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে তাঁর কাছে ওসমান হাদি হত্যার ন্যায়বিচারই একমাত্র দাবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাঁকে গুলি করে।

নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় করে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে একই দিন এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাঁকে দাফন করা হয়।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.