Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত – GBTnews Bangla Press "Enter" to skip to content

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত

ঢাকা, ০৮ জানুয়ারি – যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য খসড়াটি উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তাদের প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য দায়মুক্তি দেওয়ার আইন প্রণয়ন প্রয়োজন।

তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের পর জনধিকৃত সরকারের পতনের পর দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা আছে। এছাড়া ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন করা হয়েছিল।

এসব নজির ও আইনি ভিত্তির আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বলে জানান তিনি। আসিফ নজরুল বলেন, “ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.