Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন – GBTnews Bangla Press "Enter" to skip to content

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা, ০৬ জানুয়ারি – নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে এবং বাকি সদস্যদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে।

শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও চলমান রয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ভোট চলাকালীন সহিংসতা দ্রুত শনাক্ত ও মোকাবিলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ অ্যাপ তৈরি করছে। এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো স্থানে ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছাবে, ফলে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সম্ভব হবে। এ ছাড়া উপজেলা, জেলা, বিভাগ এবং ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে দেশে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

এ সময় প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.