Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চেয়ে আমাদের বিষ খেয়ে মরে যাওয়া ভালো – GBTnews Bangla Press "Enter" to skip to content

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চেয়ে আমাদের বিষ খেয়ে মরে যাওয়া ভালো

পটুয়াখালী, ০১ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে যাওয়া ভালো।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিপ্লবের সার্টিফিকেট রাষ্ট্রপতির থেকে নেওয়া মানে ছোট হাসিনার কাছ থেকে নেওয়া। একজন মুক্তিযোদ্ধাকেও যদি বলেন রাষ্ট্রপতির থেকে সার্টিফিকেট নিতে হবে- তাকে রাজি করাতে পারবেন না।

তিনি আরও বলেন, ‘বিএনপি বলে আমরা জামায়াত, আবার জামায়াত বলে আমরা বিএনপি- তার মানে আমরা ঠিক পথেই আছি। একসময় ডানপন্থিরা আমাদের বামপন্থি বলত, আবার বামপন্থিরা বলতো আমরা ডানপন্থি। এর মানে আমরা মধ্যপন্থায় আছি। আমরা বিএনপি নই, জামায়াতও নই।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমরা আমাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে যাইনি। জোটে কাকে নেব তা আমরা ঠিক করব- যারা সংস্কার, ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশন রিফর্মেশনের পক্ষে থাকবে, তারাই আমাদের সঙ্গে থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের সংস্কারের পক্ষে যারা, আমরা তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব।

‘জুলাই সার্টিফিকেট’ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তো জুলাই সনদে স্বাক্ষর করছেন। আগে আমরা বলেছিলাম, আগে দেখাতে হবে- তারপর আমরা সই করব কি না ঠিক করব। তখন আমাদের বিরোধিতা করা হয়েছিল, এখন তারাই আমাদের পথে আসছে। জরিনার কথা বলে সকিনার স্বাক্ষর দেয়- এভাবে হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। সভায় সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এছাড়া জেলার বিভিন্ন নেতারা সভায় উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ নভেম্বর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.