Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার পর আ. লীগ তওবার সুযোগও হারিয়েছে – GBTnews Bangla Press "Enter" to skip to content

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার পর আ. লীগ তওবার সুযোগও হারিয়েছে

নারায়ণগঞ্জ, ১৮ জুলাই – গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে। আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া।

তিনি বলেন, বুধবার গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে।

দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগের লড়াই আমরা শুরু করেছি, আপনাদের শেষ করতে হবে।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন ১৮ জুলাই ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.