Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
আজ থেকে ৬৪ জেলায় শুরু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ – GBTnews Bangla Press "Enter" to skip to content

আজ থেকে ৬৪ জেলায় শুরু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ

ঢাকা, ১৪ জুলাই – অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে আজ থেকে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে এই কর্মসূচির সূচনা হচ্ছে। আগামী ৪ আগস্টের মধ্যেই দেশের প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ সম্পন্ন হবে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ জুলাই ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.