Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত – GBTnews Bangla Press "Enter" to skip to content

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত



রাজশাহী, ২৬ মার্চ – রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বেলপুকুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ মার্চ ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.