Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫ – GBTnews Bangla Press "Enter" to skip to content

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

মাদারীপুর, ২২ ফেব্রুয়ারি – মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় হাসপাতলে নেওয়ার পথে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এদিকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম।

সূত্র: কালবেলা
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.