Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে আনসার সদস্য নিহত – GBTnews Bangla Press "Enter" to skip to content

রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে আনসার সদস্য নিহত

রাজশাহী, ০৯ ফেব্রুয়ারি – রাজশাহী রেল স্টেশনে বাগ্‌বিতণ্ডার জেরে যাত্রীর ঘুষিতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মইনুল গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রাতে স্টেশনে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। ওই সময় আনসার সদস্য তাদের যত্রতত্র ঘোরাঘুরি করতে নিষেধ করলে তারা বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে রেলওয়ে থানার ওসি গোপাল কুমারকে ফোন করে পাওয়া যায়নি।

স্টেশনে আনসারের প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেনের জানান, স্টেশনে ঘোরাঘুরি করতে থাকা যুবকদের বাঁধা দিলে একজন মইনুলকে ঘুষি মারেন। তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বলেন, আমাদের এক আনসার সদস্য মারা গেছেন। স্টেশনে তাকে কেউ ঘুষি মেরে ফেলে দিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ ফেব্রুয়ারি ২০২৪

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.