Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিদ্দিকুর রহমান – GBTnews Bangla Press "Enter" to skip to content

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিদ্দিকুর রহমান

নাটোর, ১৭ সেপ্টেম্বর – নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী। একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এতে আওয়ামী লীগের প্রার্থীই কেবল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন আর কারও মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, সোমবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ে বৈধ হলে এবং প্রার্থিতা প্রত্যাহার না করলে সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আইন ও বিধি মোতাবেক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

গত ২৬ আগস্ট নাটোরে এক সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়লে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসকে হাসপাতালে নেওয়া হয়। ৩০ আগস্ট সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন।

এরপর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে ১১ অক্টোবর ভোটের তারিখ রেখে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সেই অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.