Press "Enter" to skip to content

সাবেক মন্ত্রী ও তার কন্যার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে কারাগারে ছাত্রলীগ নেতা

fff-image-1607357005

ঝালকাঠি, ০৭ ডিসেম্বর – সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও তার কন্যা সুমাইয়া হোসেনকে নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা ঝালকাঠি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শহরের সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেপ্তার করা হয় ।

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, শেখ রাব্বী তার ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার দিয়ে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তার কন্যা সুমাইয়া হোসেন সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাত ১২টা ২২ মিনিটের সময় আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। বিষয়টি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী দেখতে পেয়ে বাদী এবং সাক্ষীদের জানায়।

আরও পড়ুন : সরকারি তথ্য থাকবে কেন্দ্রীয় ডেটা সেন্টারে

ঘটনা জানতে পেরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু সোমবার রাতে ঝালকাঠি থানায় এজাহার দায়ের করেন। থানা কর্তৃপক্ষ এজাহারটি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬,২৯,৩১ ও ৩৫ ধারায় এফআইআর হিসেবে রেকর্ড করেন। মামলা রেকর্ডের কিছুক্ষণ পর রবিবার রাত নয়টার দিকে সাধনার মোড় থেকে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই হযরত আলী সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেফতার করে।

সোমবার দুপুর ১২ টায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে শেখ রাব্বীকে আদালতে সোপর্দ করেন তদন্ত কর্মকর্তা। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে রাব্বীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

সূত্র: পূর্বপশ্চিম
এন এ/ ০৭ ডিসেম্বর

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.