Press "Enter" to skip to content

নেত্রকোনায় জেলা প্রশাসকের ব্যতিক্রম ঈদ আয়োজন (ভিডিও)

নেত্রকোনা, ১৪ মে– আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে উপকারভোগীদের নিয়ে ব্যতিক্রম ঈদ উদযাপন করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি আবদুর রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন প্রধানমন্ত্রীর দেয়া হতদরিদ্রদের জন্য আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে উপকারভোগীদের মাঝে ঈদের খাবার সামগ্রী ও নতুন পোশাক নিয়ে হাজির হন তিনি।

নেত্রকোনার আটপাড়া উপজেলার ভরতোষী গ্রামের বসবাসরত ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে সকাল সাড়ে ১০টায় খাবার সামগ্রী ও নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা বেগমসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর দেয়া উপহার জায়গাসহ বাড়িতে যারা উপকারভোগী আছেন তারা সবাই হতদরিদ্র। ঈদে পরিবার পরিজন নিয়ে আনন্দ করার জন্য ৯৬০টি পরিবারে খাবার সামগ্রী ও নতুন পোশাক দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

[embedded content]

সূত্র : যুগান্তর
এম এন / ১৪ মে

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.