Press "Enter" to skip to content

চার পদক্ষেপে দেয়া যায় সাইবার নিরাপত্তা

চারটি পদক্ষেপে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যায়। এগুলো হলো- মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সফটওয়্যার আপডেট করা এবং ফিশিং চেনা ও রিপোর্ট করা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস বিষয়ক জাতীয় কমিটি আয়োজিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

অক্টোবর মাসের কর্মসূচি: জাতীয় পর্যায়ে কর্মসূচির মধ্যে রয়েছে-

  • মাসব্যাপী সারা দেশে এসএমএস ক্যাম্পেইন।
  • ৬৪ জেলা থেকে শতাধিক তরুণ-তরুণীকে ঢাকায় যুব কর্মশালার আয়োজন।
  • সাইবার সুরক্ষা বিষয়ক আলোচনা সভা।
  • প্রতি সপ্তাহে বিশিষ্টজনদের নিয়ে বিষয়ভিত্তিক ওয়েবিনার।
  • ডিজিটাল পোস্টার ডিজাইন প্রতিযোগিতা।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসব্যাপী ক্যাম্পেইন।
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.