Press "Enter" to skip to content

ডিসিসির ময়লার গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রিকশারোহী ও একজন ভ্যানচালক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের ময়লার গাড়িটি কাজলার দিকে যাচ্ছিলো। গাড়ির গতি বেশি ছিলো। বিবির বাগিচা এলাকায় পৌঁছালে সামনে থাকা রিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান রিকশা চালক। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। পরে, উত্তেজিত জনতা ময়লার গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। রিকশাচালকের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.