Press "Enter" to skip to content

ঢাবিতে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় সাংবাদিকসহ আহত ১৪ জন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবি’র ভিসি চত্বরে এ হামলার ঘটনা ঘটে। রাত ৮টায় দিকে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যান।

আহতদের মধ্যে রয়েছেন প্রথম আলোর প্রতিনিধি আসিফ হাওলাদার, উজ্জ্বল বিশ্বাস, কামরুল হাসান, অর্নব, মাইনুল, নাঈম, সাকিব আবদুল্লাহ, মাইন আহামেদ, রুবেল হোসেন, মাহমুদা দিপা, রাফিন জয়, মাহমুদ, আরিফ, সজিবসহ আরও অনেকে।

এর আগে ছাত্রলীগের হামলায় বাংলা ট্রিবিউনের ক্যাম্পাস প্রতিনিধি আবিদ হাসান রাসেল ঢামেকে চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হয়েছেন। টিএসসির সঞ্জীব চত্বরে তার ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাসেলের মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.