Press "Enter" to skip to content

নাটোরে ছাত্রীনিবাসে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

নাটোর, ২৬ নভেম্বর- নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃদুলা ছাত্রীনিবাস থেকে মৌমিতা ২৫ নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সিংড়া উপজেলার আয়াশ গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে মৌমিতা মৃদুলা ছাত্রীনিবাসের তিন তলার একটি কক্ষে একাই থাকতো।

বৃহস্পতিবার সকাল থেকে তাকে দেখতে না পেয়ে ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা রুমের সামনে যায়। বন্ধ দরজার ফুটো দিয়ে মৌমিতার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ছাত্রীনিবাসের মালিককে জানান। পরে পুলিশ এসে দরজা কেটে লাশ উদ্ধার করে। মৌমিতা নাটোরের বনপাড়া ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

নাটোর সদর থানার ওসি জাঙ্গাঙ্গীর আলম জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আডি/ ২৬ নভেম্বর

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.