Press "Enter" to skip to content

ডাক্তার দেখাতে ঢাকায় এসে লাশ হলেন নারী

প্রতীকী ছবি।

রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় পারভীন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে গুলিস্তানে মাজারের সামনে এ ঘটনা ঘটে।

এসময় এন মল্লিক ও আরাম পরিবহনের দু’টি বাসের রেষারেষির মাঝে পড়েন এই নারী। ঢাকা মেডিকেলে নেওয়ার পর পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সুরাইয়া আক্তার জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামে। নিজে বাতজ্বরে ভুগছেন। চিকিৎসার জন্য মাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের সামনে থেকে বাসে উঠে তারা গুলিস্তান নেমেছিলেন। মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়েন তার মা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.