Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ – GBTnews Bangla Press "Enter" to skip to content

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ



ঢাকা, ২০ এপ্রিল – বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের এই প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ এপ্রিল থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা শেষ হবে ২৭ মে। নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা প্রার্থীরা এই পদের জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। বয়সসীমার ক্ষেত্রে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

তবে পুলিশ বাহিনীতে কর্মরত কনস্টেবল ও নায়েকদের জন্য বয়সসীমা ২৫ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। এছাড়া পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকা প্রয়োজন। উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হওয়া আবশ্যিক। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.