Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সাড়ে তিন বছর পর হিলি বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু – GBTnews Bangla Press "Enter" to skip to content

সাড়ে তিন বছর পর হিলি বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু



দিনাজপুর, ১২ এপ্রিল – দীর্ঘ সাড়ে তিন বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। শনিবার বিকালে তিনটি ট্রাকে করে ১১৬ টন গম বন্দরে প্রবেশ করার মধ্য দিয়ে এই কার্যক্রম পুনরায় চালু হয়। জানা গেছে, ভারতের ইজান ট্রেডার্স থেকে এসব গম আমদানি করেছে বাংলাদেশের রিফা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। দীর্ঘ বিরতির পর গম আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

হিলি স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, অভ্যন্তরীণ বাজারে গমের ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়ীরা আমদানির অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। তিনি আরও জানান, এই আমদানি চালুর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের দৈনিক আয়ও বৃদ্ধি পাবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ ভারত থেকে গম আমদানি করা হয়েছিল। উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ২০২২ সালের ১৩ মে গম রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেয় ভারত সরকার। বর্তমানে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় দেশের বাজারে গমের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.