Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক – GBTnews Bangla Press "Enter" to skip to content

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়া, ১৯ মার্চ – বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলাচলের মাধ্যমে এই রুটে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়।

এর আগে বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। সারারাত অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে রেললাইন পুরোপুরি মেরামতের কাজ এখনো চলমান থাকায় ওই স্থান দিয়ে ট্রেনগুলোকে আপাতত ধীরগতিতে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের আগমুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, এই দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.