Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নির্বাচিত এমপিদের নিয়ে বিএনপির দুদিনের কর্মশালা শুরু, উদ্বোধন করলেন তারেক রহমান – GBTnews Bangla Press "Enter" to skip to content

নির্বাচিত এমপিদের নিয়ে বিএনপির দুদিনের কর্মশালা শুরু, উদ্বোধন করলেন তারেক রহমান

ঢাকা, ৬ মার্চ – সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলীয় সংসদ সদস্যদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে যারা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সংসদীয় রীতিনীতি সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক আমলা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অভিজ্ঞ সংসদ সদস্যরা। প্রশিক্ষণে সংসদীয় কার্যক্রম পরিচালনা, বিল ও বাজেট উপস্থাপন, স্থায়ী কমিটির কার্যপ্রণালীসহ বিবিধ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। এই দুদিনের প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নবনির্বাচিত এমপিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ মেনে মন্ত্রণালয় পরিচালনায় কীভাবে কৌশলগত ভূমিকা পালন করতে হবে সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

এস এম/ ৬ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.