Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন বিএনপি নেতারা – GBTnews Bangla Press "Enter" to skip to content

৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন বিএনপি নেতারা

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের মাত্র এক সপ্তাহের মধ্যেই এই রদবদল করা হলো।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে দেখা যায়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিপূর্বে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিলেন। এর মাঝেই নতুন প্রশাসকদের নিয়োগের এই ঘোষণা এল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল। এবার সেই পদে পরিবর্তন আনা হলো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম। তিনি একসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি দীর্ঘ ১০ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হয়েছেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিত।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.