Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সংসদ ভবন প্রস্তুত: মঙ্গলবার সকালে এমপিদের ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ – GBTnews Bangla Press "Enter" to skip to content

সংসদ ভবন প্রস্তুত: মঙ্গলবার সকালে এমপিদের ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণ করে নিতে জাতীয় সংসদ ভবনকে নতুন সাজে প্রস্তুত করা হচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে বিকেলে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে।

সংসদ ভবন সূত্রে জানা গেছে, ধোয়া-মোছার কাজসহ ভবনের অভ্যন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং সদস্যদের কক্ষগুলো সাজানো হচ্ছে। গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের কাজও চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শনিবার থেকে এই প্রস্তুতি শুরু করেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় নতুন সরকারের শপথের আয়োজন করা হচ্ছে দক্ষিণ প্লাজায়।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনো প্রস্তুত না থাকায় তিনি এখনই সেখানে উঠছেন না। শপথ অনুষ্ঠানের প্রস্তুতির মাঝেই মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদকে সরিয়ে দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বিধান রয়েছে।

গত শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে ২০৯টি আসন পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং ৭৭টি আসন নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট বিরোধী দলে বসতে যাচ্ছে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.