Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন আমীর খসরু – GBTnews Bangla Press "Enter" to skip to content

জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন আমীর খসরু

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – জাতীয় সরকার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাতীয় সরকার প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে সঙ্গে রেখে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের জন্য জাতীয় সরকার গঠন করা হবে।’

বিরোধী দল বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার গুরুত্বপূর্ণ। রাজনৈতিক শিষ্টাচারের মাধ্যমে দেশ পরিচালনা করবে বিএনপি। এতে গণতন্ত্র শক্তিশালী হবে।’

পররাষ্ট্রনীতি কেমন হবে—এমন প্রশ্নে আমীর খসরু বলেন, ‘আমাদের কোনো দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি নেই। সব দেশের জন্য আমাদের পররাষ্ট্রনীতি এক। সব দেশ আমাদের বন্ধু।’

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.