Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৪ আসনে গণভোটে ‘না’ জয়ী – GBTnews Bangla Press "Enter" to skip to content

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৪ আসনে গণভোটে ‘না’ জয়ী

বান্দরবান, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে চারটি আসনে ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। আসনগুলোর মধ্যে রয়েছে পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩।

শুক্রবার নির্বাচন কমিশনের ফলাফল বিবরণী থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে, তবে চূড়ান্ত হিসাবে এই সংখ্যা আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বান্দরবান আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। সেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। চট্টগ্রাম-১৩ আসনে ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন ভোটারের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি, যার বিপরীতে ‘না’ ভোটের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৬২৯টি।

রাঙামাটিতে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটারের মধ্যে ‘হ্যাঁ’ ভোট ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি রেকর্ড করা হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন ভোটারের মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি পড়েছে।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.