Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
শহীদদের স্বপ্ন নির্বাচনে বাস্তবায়িত হচ্ছে: ফারুক-ই-আজম – GBTnews Bangla Press "Enter" to skip to content

শহীদদের স্বপ্ন নির্বাচনে বাস্তবায়িত হচ্ছে: ফারুক-ই-আজম

চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি – মুক্তিযুদ্ধ বিষয়ক এবং ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন যে জুলাই অভ্যুত্থানে বীর সন্তানরা এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যে সর্বোচ্চ আত্মত্যাগ করেছে, এমন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সেই আত্মত্যাগ সফল ও সার্থক হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ নজিরবিহীন উৎসবমুখর পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সব বয়সি মানুষ ঈদের দিনের মতো আনন্দঘন পরিবেশে ভোট উৎসবে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ৯ আসনের আওতাধীন নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ফারুক-ই-আজম জানান, দেশে গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তনের প্রচেষ্টার প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচন ও গণভোট বিশ্ববাসী বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে।

ভোটগ্রহণ শেষ হওয়া থেকে শুরু করে ফলাফল ঘোষণা এবং নির্বাচিত সরকারের কাছে সফলভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যদি এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তবে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরী ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক বলেও তিনি মন্তব্য করেন। ভোটদান শেষে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন আসন পরিদর্শন করেন। উপদেষ্টা আরও বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ছিল এবং জনগণের সহযোগিতায় সেই লক্ষ্য এখন বাস্তবায়নের পথে।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.