Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন ইসি মাছউদ – GBTnews Bangla Press "Enter" to skip to content

নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন ইসি মাছউদ

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র সপ্তাহখানেক বাকি। ভোটের আগে বর্তমান নির্বাচনি পরিবেশকে যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা একান্ত কাম্য।

এর আগে এদিন বেলা ১১টায় ইসি সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি কার্যক্রমের সমন্বয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

সভার বিষয়ে ইসি মাছউদ জানান, সর্বশেষ প্রস্তুতির বিষয়ে তারা অবহিত হয়েছেন। নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, আমরা মনে করি নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো আছে। সব রাজনৈতিক দলের কর্মী ও নেতৃত্বের কাছে আমাদের আবেদন, তারা যেন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশনকে সহযোগিতা করেন।

নির্বাচনি বিধি ভঙ্গ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সারাদেশে ৩০০ জন বিচারকের সমন্বয়ে ৩০০টি ইলেক্টোরাল ইনকয়ারি এবং এডজুডিকেশন কমিটি কাজ করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা পক্ষপাতিত্বমূলক আচরণ করলে ভুক্তভোগীরা কমিটির কাছে প্রতিকার চাইতে পারেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে কমিটি আইনি ব্যবস্থা নেবে এবং কমিশনের কাছে সুপারিশ পাঠাবে।

ঢাকা ১৭ আসনে এক প্রার্থীর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা সত্য হলে কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে শেরপুর ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ইসি মাছউদ স্পষ্ট করেন, ১২ ফেব্রুয়ারি সেখানে ভোট হওয়ার সুযোগ নেই। নতুন তফসিল ঘোষণার পর স্ক্রুটিনি ও অন্যান্য প্রক্রিয়া শেষে নির্বাচনের তারিখ জানানো হবে।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.