Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইসরায়েলি কারাগারে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত রাখা হচ্ছে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইসরায়েলি কারাগারে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত রাখা হচ্ছে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে

তেলআবিব, ০৪ অক্টোবর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙতে যাওয়া পরিবেশবাদী অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি কারাগারে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত রাখা হচ্ছে।

গত সপ্তাহে ৪৫টি জাহাজে করে প্রায় ৫০০ অধিকারকর্মী গাজার কাছাকাছি যান। ওই সময় আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। তাদের মধ্যে প্রায় ১৪১ জনকে দখলদার ইসরায়েল ছেড়ে দিয়েছে। বাকিরা এখনো ইসরায়েলি কারাগারে আটক আছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই নৌবহরের নেতৃত্ব দিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। তাকে অপহরণ করে ইসরায়েলি কারাগারে আটকে রাখা হয়েছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ইমেইলের বরাতে আজ শনিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সুইডিশ মন্ত্রণালয় থুনবার্গের সহযোগী কাছে ইমেইলে লিখেছে, “আমাদের দূতাবাস গ্রেটার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল। তিনি পানিশূন্যতার কথা জানিয়েছেন। এছাড়া তাকে পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হচ্ছে না। এছাড়া ছারপোকার কারণে শরীরে র‌্যাস দেখা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, কারাগারের অবস্থা খুব খারাপ। এছাড়া শক্ত জিনিসের ওপর তাকে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে।”

সুইডিশ মন্ত্রণালয় আরও বলেছে, “আরেকজন বন্দি আরেক দূতাবাসকে জানিয়েছেন, তিনি দেখতে পেয়েছেন গ্রেটা থুনবার্গকে ছবি তোলার জন্য একটি পতাকা হাতে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করা হচ্ছে। এসব ছবি বাইরে ছড়ানো হয়েছে কি না তিনি তা জানতে চেয়েছেন।”

ফ্লোটিলার অধিকারকর্মীদের নেগেভের কেৎজিওত কারাগারে আটকে রেখেছে ইসরায়েল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.